১৭৫ বছরের গৌরবগাথার মহোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজক কমিটি ইতোমধ্যে সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন উপকমিটি গঠন, পরিকল্পনা প্রণয়ন এবং নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি চলছে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ, নিবন্ধন, স্মরণিকা, পুনর্মিলনী, সাংস্কৃতিক আয়োজনসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে এই পেজ থেকেই জানানো হবে।

আপনাদের প্রতি অনুরোধ—

  • এই ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন।
  • আপনার সহপাঠী ও ব্যাচমেটদের এখানে আমন্ত্রণ জানান।
  • বিদ্যালয়ের স্মৃতি, পুরোনো ছবি ও তথ্য সংরক্ষণ করে রাখুন; এগুলো উৎসবের বিভিন্ন আয়োজনে ব্যবহৃত হতে পারে।

১৭৫ বছরের এই ঐতিহাসিক মিলনমেলায় আমরা একসঙ্গে ফিরব আমাদের প্রিয় ক্যাম্পাসে। অপেক্ষায় থাকুন আরও বড় চমকের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *