ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব

গৌরবময় ১৭৫ বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আগামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭৫ বছর পূর্তি উৎসব

এই উৎসবে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

উৎসবকে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে খুব শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া, অনুষ্ঠানসূচি, অংশগ্রহণের নিয়মাবলি, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।

বিদ্যালয়ের ১৭৫ বছরের এই ঐতিহাসিক আয়োজনে আপনাদের উপস্থিতি ও সহযোগিতাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আসুন, স্মৃতিময় ক্যাম্পাসে আবারও মিলিত হই, পুরোনো সম্পর্ককে নতুন করে উদযাপন করি এবং আগামী প্রজন্মের জন্য এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলি।

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের তারিখ শিগগিরই বিদ্যালয়ের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

— আয়োজক কমিটি
ফরিদপুর উচ্চ বিদ্যালয়
১৭৫ বছর পূর্তি উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *